১. আমাদের প্রতিশ্রুতি
- আমরা কখনো ভিসা বা চাকরির "১০০% নিশ্চয়তা" দিই না
- ভুয়া কাগজ, জাল ব্যাংক স্টেটমেন্ট বা মিথ্যা তথ্য দিয়ে ফাইল করি না
- সব পেমেন্টের রসিদ দিই এবং ব্যক্তিগত অ্যাকাউন্টে টাকা চাই না
- কোন লাইসেন্সধারী পার্টনারের মাধ্যমে আপনার ফাইল যাচ্ছে তা জানাই
২. প্রতারণার সাধারণ লক্ষণ
- ভিসা বা চাকরির নিশ্চয়তা, অস্বাভাবিক কম খরচ বা "সিক্রেট কোটা"
- অফার লেটার যাচাই না করে দ্রুত টাকা দেওয়ার চাপ
- ইন্টারভিউ ছাড়া বিদেশে চাকরির প্রস্তাব, ভুয়া ওয়েবসাইট বা ইমেইল ঠিকানা
- BMET ক্লিয়ারেন্স ছাড়া কাজের ভিসায় পাঠানোর প্রস্তাব
বিস্তারিত পড়ুন: ওয়ার্ক পারমিট ভিসা কি ও কীভাবে যাচাই করবেন এবং অনলাইনে ভিসা চেক করার নিয়ম।
৩. আমাদের নামে প্রতারণা হলে
কেউ ডিযিনি ট্যুরসের নাম, লোগো বা নম্বর ব্যবহার করে টাকা চাইলে আগে ০১৯৭১ ৫৬০১৬৯ নম্বরে যাচাই করুন এবং [email protected]এ জানান। প্রতারণার শিকার হলে নিকটস্থ থানায় জিডি/মামলা করুন এবং প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ বা BMET-এর হেল্পলাইনে যোগাযোগ করুন।












